দাসপুরে এক হিন্দুর মৃতদেহ সৎকার করলেন মুসলিমরা - The News Lion

দাসপুরে এক হিন্দুর মৃতদেহ সৎকার করলেন মুসলিমরা

 


দি নিউজ লায়ন;   মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ , এক হিন্দুর মৃতদেহ সৎকার করে নজির গড়লেন মুসলিমরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মামুদপুর গ্রামের বাসিন্দা বলাই রানার মৃত্যুতে তার দেহ সৎকার করতে এগিয়ে এলেন মুসলিমরা। 


মৃত ব্যক্তির ছেলের অভিযোগ সকাল থেকে বাবার মৃত দেহ বাড়িতেই পড়ে আছে,সৎকারের জন্য কেউ এগিয়ে আসছে না এমন কি কেউ উঁকি মেরেও দেখছেনা বাড়ির দিকে,পাড়া-প্রতিবেশী বলছে করোনায় মারা গেছে তাই ভয়ে কেউ এগিয়ে আসছে না।তবে আশেপাশের মুসলিমরা খবর পাওয়া মাত্রই এগিয়ে  আসেন মৃত দেহ টি সৎকার করার জন্য।সব কিছু ব্যবস্থা করে তারা মৃত দেহ টির সৎকার করেন।তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন সমাজের মানুষেরা..

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.